
সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ(ওসি) খন্দকার নাসির উদ্দিনকে নিয়ে সম্প্রতি বিভিন্ন গনমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ”জব্দকৃত ঘোড়া গোপনে বিক্রি” সংক্রান্ত একটি সংবাদকে সম্পূর্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রনোদিত বলে দাবি করেছেন তিনি। এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ তার পেশাগত দায়িত্বের সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন।
গত বৃহস্পতিবার গনমাধ্যমে পাঠানো এক লিখিত প্রতিবাদ লিপিতে খন্দকার নাসির উদ্দিন বলেন, উপজেলা প্রশাসনের নিয়মঅনুযায়ী একটি স্বচ্ছ ও আইনগতভাবে প্রশাসনিক প্রক্রিয়াকে বিকৃতভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্ঠি করা হয়েছে। তিনি আরো জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেজবুকসহ বিভিন্ন অনলাইন প্লাটফর্মে সম্প্রতি তার জনস্বার্থে বদলি সংক্রান্ত তথ্যকে ”ঘোড়া কান্ডের” সাথে যুক্তকরে যে প্রচারনা চালানো হচ্ছে, তা সম্পূর্ন মিথ্যা বানোয়াট ও অসত্য।
প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়, গত ৩০ মার্চ অ্যাডিশনাল আইজি (অ্যাডমিনিষ্ট্রেশন) একেএম আওলাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে জনস্বার্থে কালিয়াকৈর থানার ওসিসহ মোট সাতজন কর্মকর্তাকে বদলি করা হয়। এর অংশ হিসেবে কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিনকে ঢাকা মহানগর পুলিশে(ডিএমপি)তে পদায়ন করা হয়। কিন্তু কিছু মহল সঠিক তথ্য না জেনে এই নিয়মিত প্রশাসনিক সিদ্ধান্তকে ’ঘোড়া কান্ডে বদলি’ হিসেবে অপপ্রচার চালিয়েছে। বিভ্রান্তিকর ওইসব সংবাদে দাবি করা হয়েছিল, গত ১৭ মার্চ উদ্ধার করা ৯টি ঘোড়া থানা হেফাজতে থাকা অবস্থায় গোপনে ৮টি ঘোড়া বিক্রি করা হয়েছে। এ অভিযোগের বিষয়ে খন্দকার নাসির উদ্দিন অত্যান্ত অস্পষ্ট ভাষায় বলেন, এটি সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রচলিত অইন ও বিধিমালা অনুসরন করে একটি বৈধ কমিটি গঠন করা হয়। তিনি আরও জানান, ২৪ মার্চ আনুষ্ঠানিকভাবে ঘোড়া বিক্রির জন্য নিলামের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং নির্ধারিত সময় অনুযায়ী ৩০ মার্চ প্রকাশ্য নিলামের মাধ্যমে ঘোড়াগুলো বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ অর্থ যথাযথ প্রক্রিয়ায় সরকারি কোষাগারে ব্যাংকের মাধ্যমে জমা করা হয়েছে।
প্রতিবাদ লিপিতে বলা হয়, নিলাম কার্যক্রম শুরুর আগেই তাকে ডিএমপিতে বদলি করা হয়েছে। ফলে তার বিরুদ্ধে গোপনে ’ঘোড়া বিক্রির’ অভিযোগ শুধু অসত্যই নয় বরং বাস্তবতার সঙ্গে সম্পূর্ন সাংঘর্ষিক।
এছাড়া গাজীপুর জেলার পুলিশ সুপারের পক্ষ থেকেও এ ধরনের কোন অভিযোগ বা মন্তব্য করা হয়নি বলে উল্লেখ করেন তিনি। অথচ কিছু গনমাধ্যমে বিষয়টি একপেশেভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।
খন্দকার নাসির উদ্দিন বলেন, দায়িত্বশীল সাংবাদিকতার মূলনীতি হচ্ছে যে কোন তথ্য যাচাই-বাছাই ও নিরপেক্ষতা বজায় রাখা।
কিন্তু এ ক্ষেত্রে সেই নীতির ব্যত্যয় ঘটেছে, যা অত্যান্ত দুঃখজনক। তিনি সংশ্লিষ্ট গনমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহবান জানিয়ে বলেন, তথ্য যাচাই-বাছাই ছাড়া প্রকাশিত বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ অবিলম্বে সংশোধন বা প্রত্যাহার করতে হবে। অন্যথায় এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি কঠোর সতর্কবার্তা দিয়েছেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.