সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর) প্রতিনিধি
বই মোদের স্বপ্নের তরী জ্ঞান সমুদ্র দিব পাড়ি এই স্লোগানকে ধারন করে গাজীপুরের কালিয়াকৈরে তিন দিন ব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে এ বই মেলার আয়োজন করা হয়। সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজে আয়োজিত বই মেলা উদ্বোধন করেন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান।
বই মেলায় এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বই প্রেমী কয়েকশত শিক্ষার্থী অংশ গ্রহন করেন। শিক্ষার্থীসহ উপস্থিত দর্শনার্থীরা প্রতিটি ষ্টলে
বই কেনার জন্য ভীর জমায়। কয়েক হাজার বই নিয়ে স্কুলের শিক্ষার্থীরা তাদের প্রায় ১৫টি ষ্টল সাজিয়েছে।
আজ মঙ্গলবার থেকে মেলা শুরু হয়ে আগামী রবিরার পর্যন্ত মেলা বই মেলা চলবে মেলা কর্তর্পক্ষ জানান।
এসময় যুগান্তর প্রতিনিধি সরকার আব্দুল আলীম, জনকন্ঠ প্রতিনিধি মোঃ ইমারত হোসেন, দেশ রুপান্তর প্রতিনিধি সাগর আহাম্মেদ, কালের
কন্ঠ প্রতিনিধি মাহাবুব হাসান মেহেদী, স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুল জি বারেক, আল মামুন তালুকার, মোঃ জাকির হোসেন, শিক্ষিকা চন্দনা রানী লেখক ও অবসরপ্রাপ্ত শিক্ষক অমুল্য সরকার অমল, শিক্ষার্থীসহ উপজেলায় কর্মরত সাংবাদিক ও এলাকার সুধিজন উপস্থিত ছিলেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.