বিশেষ প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর):
শারদীয় দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কালামপুর এলাকায় সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। কালিয়াকৈর পৌরসভার মেয়র পদপ্রার্থী দেওয়ান জসিম উদ্দিনের নিজ উদ্যোগ ও সার্বিক নেতৃত্বে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কালিয়াকৈর পৌরসভার মেয়র পদপ্রার্থী দেওয়ান জসিম উদ্দিন বলেন, "উৎসবের আনন্দ কোনো নির্দিষ্ট গণ্ডি বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন। কালিয়াকৈর পৌরসভার প্রতিটি ওয়ার্ডের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।"
কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কালিয়াকৈর উপজেলার সভাপতি ও গাজীপুর জেলার আহ্বায়ক মিনার উদ্দিন। তিনি বলেন, "শারদীয় দুর্গোৎসবে মেয়র পদপ্রার্থী দেওয়ান জসিম উদ্দিন যেভাবে সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। তাঁর নেতৃত্বে কালিয়াকৈরের আপামর শ্রমজীবী ও সাধারণ মানুষের অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি।"
অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নেন কালিয়াকৈর সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। তাঁরা তাঁদের বক্তব্যে বলেন, "যেকোনো সামাজিক ও মানবিক কর্মসূচিতে তরুণ ও ছাত্রসমাজ সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে। দেওয়ান জসিম উদ্দিনের এই উদ্যোগ কালিয়াকৈরের সামাজিক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে।"
এছাড়াও বক্তব্য রাখেন ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল সরকার। তিনি বলেন, "দেওয়ান জসিম ভাই কালিয়াকৈর পৌরসভার সাধারণ মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকেন। রাজপথের আন্দোলনের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজগুলোতে যুবদলের নেতা-কর্মীরা তাঁর পাশে থেকে কাজ করে যাবে।"
অনুষ্ঠানে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থী এবং কালামপুর এলাকার কয়েক শতাধিক দরিদ্র পরিবারের মাঝে পূজার নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত থেকে বস্ত্র বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.