সরকার মাজহারুল ইসলাম গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে শুক্রবার (২৯ আগস্ট) পল্লী বিদ্যুৎ মিরপুর প্লাজা থেকে শুক্রবার (২৯ আগস্ট ) তুহিন নামের এক দোকান কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত তুহিন উপজেলার উলুসড়া গ্রামের মো. হাসান মিয়ার ছেলে।
পুলিশ ও মার্কেট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নিহত যুবক তুহিন মিয়া (২৪) উপজেলার পল্লী বিদ্যুৎ মিরপুর প্লাজায় সিরাজের কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) জোবায়ের আহমেদ জানান লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা যাবে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.