
সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর) প্রতিনিধি।
গাজীপুরের কালিয়াকৈরে প্রতিবন্ধী শিশুদের মূল স্রুতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ক সেমিনার আজ বুধবার (২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে ।
কালিয়াকৈর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক আয়েশা আক্তার।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,এম ফখরুল হোসাইনের সভাপতিতে ও উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমানের অনুষ্ঠান সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মতিয়ার রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এ,টি,এম তৌহিদুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসেন হান্নান, মডেল প্রেসক্লাবের সভাপতি ইমারত হোসেন, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলিম, আদর্শ প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠিতা সামসুন্নাহার বেগম প্রমুখ।
এছাড়াও বাংলাদেশ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন প্রকল্পের উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীদের দশ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধন করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন। আগামী ১১ সেপ্টেম্বর প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণার শেষে প্রশিক্ষণ আর্থিদের সার্টিফিকেট প্রদান সহ আর্থিক অনুদান প্রদান করা হবে।
এই অনুদানের মাধ্যমে যাতে প্রান্তিক জনগোষ্ঠী তাদের বিভিন্ন প্রকার উৎপাদিত পণ্যের মান উন্নয়ন করে তাদের পণ্যের চাহিদা বাড়িয়ে বাজারে বিক্রি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বন হতে পারে। সে লক্ষে এই অনুদানের ব্যবস্থা করা হয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.