সরকার মাজহারুল ইসলাম, গাজীপুর জেলা প্রতিনিধি।
বসতবাড়িতে আগুনে কেড়ে নিল আমার বিশ বছরের ঘাম ঝড়ানো জমানো সম্পদ । কান্না জড়িত কন্ঠে এমনই কথা বলছিলেন গাজীপুরের কালিয়াকৈরের পাবুরিয়াচালা এলাকার মোঃ আব্দুস ছাত্তার। শুক্রবার বিকেলে বৈদ্যতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকানের ঘটনা ঘটে তার নিজ বসত ঘরে। বাড়ির মালিক ছাত্তার জানায় তিনি রাজমিস্ত্রির কাজে করেন ও তার স্ত্রী স্থানীয় একটি কারখানায় কাজ করেন। আগুন লাগার সময় তারা দুজনেই কাজের জন্য বাড়ির বাইরে ছিল । বাসায় তার দুটি বাচ্চা ছিল তারাও বিকেল পড়ার জন্য মসজিদে গিয়েছিল।শুক্রবার বিকেলে শুন্য বাড়িতে বৈদ্যতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকানের ঘটনার সুত্রপাত হয় । পাশ^বর্তী বাড়ির লোকজন আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তারা আগুন নিভানোর জন্য এগিয়ে আসলের ততক্ষনের ছাত্তারে বিশ বছরের ঘাম ঝড়ানো জমানো ঘরে রাখা নগদ টাকা ফ্রিজ, কেবিনেট,খাটসহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। কাজ থেকে বাড়ি ফিড়ে তারা দেখতে পান কষ্ঠে নির্মিত বাড়িঘরসহ তার সমস্ত কিছু আগুনে শেষ করে দিয়েছে। বিষয়টি স্থানীয়রা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানায়। আগুন লাগার সংবাদ শুনে উপজেলার বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসেন তার পরিষদের মেম্বারসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন এবং ক্ষতি গ্রস্থ্য পরিবারকে সহায়তার আশ^াস প্রদান করেন। এঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম ফখরুল হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষনিক ক্ষতিগ্রস্থ্য পরিবারকে শীত নিবারনের জন্য কম্বল, খাবাররের জন্য চাউল প্রদান করেন, এছাড়াও তিনি টিনসহ সার্বিক সহযোগীতার আশ^াস প্রদান করেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.