
সরকার মাজহারুল ইসলাম ,(গাজীপুর জেলা) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর বাজারে বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ অভিযান পরিচালনা করেন। এসময় দুই দোকানীকে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক কাউছার আহাম্মেদ জানান জনসাধারনের চলাচলেন জন্য ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। কিন্তু কয়েক দিন পার না হতেই আবারও ওই স্থানে কিছু লোক দোকান বসিয়ে ব্যবসা শুরু করে। এজন্য এসব অবৈধ দোকান পুনরায় উচ্ছেদ করা হচ্ছে। আইন অমান্য করার অপরাধে কয়েকজনকে আটক করা হয়। কিন্তু বাজার বণিক সমিতির লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে কথা দেয় ফুটপাতে আর কোন দোকান এরা উঠাবে না। এজন্য অবৈধ দোকান উচ্ছেদের পর পুনরায় ওই স্থানে দোকান বাসানোর অপরাধে কালাম মিয়া নামের এক দোকানদারকে এক হাজার ও ভেজাল পন্য বিক্রির অপরাধে লাবনী ষ্টোর -১ ও লাবানী ষ্টোর -২ এর মালিক কে ৫০হাজার টাকা জরিমানা করে অন্যান্যদের বনিক সমিতির জিম্মায় ছেড়ে দেওয়া হয়। কাউকে ফুটপাত দখল করে দোকান বসিয়ে জানচলাচলে দুর্ভোগ পোহাতে দেবনা, এছাড়া খাদ্যে ভেজাল, ওজনে কারচুপি’র বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। এসময় খাদ্য নিরাপত্তা বিভাগের (বিএসটিআই) সিনিয়র পরিক্ষক মোঃ কামরুল পলাশ, ইন্সপেক্টর আবিদ হাসনাত, কালিয়াকৈর থানা পুলিশ,উপজেলা প্রশাসনের কর্মচারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তাং ০৯.০৭.২০২৪ ইং
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.