সরকার মাজহারুল ইসলাম ,গাজীপুর জেলা প্রতিনিধি ,
গাজীপুরের কালিয়়াকৈরের মধ্যপাড়া ইউনিয়়নের কামারচালা এলাকা থেকে শুক্রবার জাকির হোসেন (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ । জাকির হোসেন উপজেলার সেজাবহ গ্রামের সমেজ উদ্দিনের ছেলে। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে জামালপুর- সফিপুর সড়কের কামারচালা এলাকায়় বাইদ জমিতে পানি ও কাদা মাটিতে উপুড় হয়ে পড়ে় থাকা অজ্ঞাত লাশ দেখে পুলিশকে খবর দেয়় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে। পুলিশ যুবকের লাশ উদ্ধার করার পর দেখা যায় ওই যুবক কামারচালা গ্রামের পার্শ্ববর্তী সেজাবহ গ্রামের সমেজ উদ্দিনের ছেলে। লাশ উদ্ধারকালে তার পায়ে স্পঞ্জের স্যান্ডেল গায়ে খয়ে়রি কালারের গেঞ্জি ও পরনে নেভি ব্লু প্যান্ট ছিল। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। এ বিষয়ে় মৌচাক পুলিশ ফাঁডির ইনচার্জ আব্দুস সেলিম জানান কামারচালা এলাকায় সড়কের পাশে একটি লাশ পড়ে আছে এমন সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করে মায়না তদন্তে জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের প্রেরণ করা হয়েছে। তবে মৃত্যুর কারন এখনও জানা যায়নি। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.