মোঃ মাহবুবুর রহমান সোহেল
স্টাফ রিপোর্টার
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার পল্লী বিদ্যুৎ ডাক্তার বাড়ি এলাকায় বুধবার সকালে এক পোশাক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মোস্তাফিজুর রহমান (৩৯) জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কোতোয়ালি বাগ গ্রামের মনতাজ উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি কালিয়াকৈরের ৭নং ওয়ার্ডে ভাড়া বাসায় বসবাস করতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার সকালে মোস্তাফিজুরের বাসা থেকে তীব্র দুর্গন্ধ বের হতে শুরু করলে তারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন,
ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা এই ঘটনায় চাঞ্চল্য প্রকাশ করেছেন। পুলিশ সম্ভাব্য হত্যাকাণ্ড ও দায়ীদের খুঁজে বের করার চেষ্টা করছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.