সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর জেলা)প্রতিনিধি
সারা দেশের ন্যায় গাজীপুরের কালিয়াকৈরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। শনিবার দিবসটি উপলক্ষে ভোর ৬টায় উপজেলার কেন্দ্রীয় শহীদমিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। উপজেলা প্রশাসন দিবসটি উপলক্ষে ইউএনও’র নিজস্ব সভা কক্ষে আলেচনা সভার আয়োজন করেন। এসময় সভাপতি কাউছার আহাম্মেদ শহীদ বুদ্ধিজীবিদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপনসহ তাদেও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে। তিনি বলেন আমরা যে শহীদদের স্পিডকে কাজে লাগিয়ে আমাদের সমাজে বৈষম্যমুলক কর্মকান্ড থেকে বিরত থেকে বৈষম্যহীন সমাজ গড়তে পারি তার জন্য দেশের সকল নাগরিকদের আহবান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ এর সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আরফান আলী, কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) দিল আফরোজ, কালিয়াকৈর থানার অফিসার্সূ ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ, লাইভষ্টক অফিসার লুৎফর রহমান,যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমান, কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দি পত্রিকার প্রতিনিধি মোঃ ইমারত হোসেন। এছাড়াও উপজেলার বিভিন্ন দফতরের প্রধানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.