সরকার মাজহারুল ইসলাম গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের "কালিয়াকৈর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ৮ জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। সকাল ১০টা হতে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত কালিয়াকৈর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর কার্যালয়ে ভোট গ্রহণ চলবে ।
কালিয়াকৈর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সুমন মোল্লা জানান কালিয়াকৈর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর সমিতির উপ-আইন অনুযায়ী উল্লেখিত নির্বাচনে সমিতির বার সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির যোগ্য আটটি পদের মধ্যে এক জন সভাপতি ও এক জন সহ-সভাপতি সমগ্র নির্বাচনী এলাকার সদস্যদের ভোটে এবং ছয় জন সদস্য ছয়টি অঞ্চল হতে এক জন করে সর্বমোট আট সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
গাজীপুর জেলা সমবায় কর্মকর্তার আদেশ নং ৩৬৭ ধারা মূলে নিয়োগকৃত নির্বাচন কমিটির ২৪মে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক সমবায় সমিতি আইন, ২০০১ সংশোধিত, ২০০২ ও ২০১৩ এবং সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ সংশোধিত ২০২০ এর ২৭(১) বিধি অনুযায়ী "কালিয়াকৈর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ” এর ব্যবস্থাপনা কমিটির আগামী ৮ জুলাই তারিখে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
নির্বাচনী তফসিল অনুযায়ী ১ জুন কালিয়াকৈর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর কার্যালয় হতে মনোনয়নপত্র বিতরন করা হবে। দুপুর ২ টা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়ন পত্র বিক্রয় করা হবে। মনোনয়নপত্র বিক্রয় চলবে ২ জুন পর্যন্ত। ৪ জুন মানোনপত্রয়ন জমা গ্রহণ করা হবে ও ১৫ ও ১৬জুন মনোনয়নপত্র বাছাই করা হবে।১৬জুন বৈধ প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ।
মনোনয়নপত্র বাছাইয়ের পর বৈধ/বাতিলকৃত প্রার্থীদের মনোনয়ন পত্রের বিরুদ্ধে১৭ ও ১৮ জুন ঢাকা বিভাগীয় যুগ্ম নিবন্ধক মহোদয়ের কার্যালয়ে আপীল আবেদন দাখিল করতে পারবে ।
এছাড়া ১৯, ২২ ও ২৩ জুন আপীলের শুনানী গ্রহণ ও রায় ঘোষণা করার দিন ধার্য করা হয়েছে।
২৪ জুন বৈধ/বাতিলকৃত প্রার্থীদের চূড়ান্ত তালিকা কালিয়াকৈর ইউসিসিএ লি. এর নোটিশ বোর্ড টাঙিয়ে দেওয়া হবে এবং ২৫ জুন মনোনয়ন প্রত্যাহার জন্য আবেদন করতে পারবেন।
২৬ জুন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, একক প্রার্থীর নাম ঘোষনা (প্রযোজ্য ক্ষেত্রে) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। ৭ জুন বুথ নির্মাণ ও পরিদর্শন ও ৮ জুন ভোট গ্রহণ সম্পন্ন হবে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.