
সরকার মাজারুল ইসলাম (গাজীপুর জেলা )প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল আয়োজনে করেন । আয়োজিত ইফতার মাহফিলে সাধারণ সম্পাদক কালিয়াকৈর মডেল প্রেসক্লাব মোঃ হুমায়ুন কবির এর সঞ্চালনায় ইফতার মাহফিল পরিচালনা শুরু হয়। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির হিসেবে মুসলিম উম্মার শান্তি কামনায় প্রধান অতিথি হিসেবে অতি সংক্ষেপে দু চারটি কথা বলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহম্মেদ, তিনি এ সময় পবিত্র মাহে রমজানের ধর্মীয় আচার আচরণ, মুসলিম উম্মার শান্তি, সুষ্ঠু বাজার ব্যবস্থা, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব প্রদান করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার অফিসার ইন চার্জ রিয়াদ মাহমুদ, সভাপতিত্ব করেন মোঃ ইমারত হোসেন, সভাপতি কালিয়াকয়কৈর মডেল প্রেস ক্লাব, এ সময় আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ মোঃ সাগর আহমেদ , মোঃ আফসার খান, মোঃ জাহাঙ্গীর আলম, রিয়াদ মাহমুদ, মোঃ মাসুদ রানা, মোঃ মনির হোসেন, মোহাম্মদ আফজাল হোসেন, মোহাম্মদ বাপ্পি, শিমুল রানা, মোঃ মজনু আহমেদ জীবন, আকাশ এবং দৈনিক ডাকবালা পত্রিকার জেলা প্রতিনিধি সরকার মাজহারুল ইসলাম ও গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.