
কে এম বিপ্লব স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের কালিহাতীতে পৃথকস্থানে
রেললাইন পার হওয়ার সময় নীল সাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। তাদের একজন রিকশা চালক এবং অটোভ্যান চালক ছিলেন। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের উপজেলার সল্লা ও হাতিয়ার পৃথক দুইটি রেলক্রসিংয়ে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর গ্রামের দুলাল শেখের ছেলে দেলোয়ার হোসেন (৫৬) এবং একই ইউনিয়নের সল্লা গ্রামের মৃত আব্দুলের ছেলে সামছুল (৫৮)। দেলোয়ার হোসেন পেশায় অটোভ্যান চালক ও সামছুল রিকশা চালক।
স্থানীয়রা জানান, দেলোয়ার হোসেন হাতিয়া ও সামছুল আলম সল্লা এলাকায় রেলক্রসিং পার হচ্ছিলেন। ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে তারা মারা যায়। পরে স্বজনরা খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
ঘারিন্দা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, সুরতহাল রিপোর্ট ও আইনি প্রক্রিয়া শেষে নিহত দুইজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কে এম বিপ্লব
বাসাইল টাঙ্গাইল
তারিখ-১৫.১২.২০২৩
০১৬৭২৯৯৬৫৫৭
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.