
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে তিনটি বাস ও একটি কাভার ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে সহিদুল (৫০) নামের একজন ভ্যানচালক নিহত হয়েছেন হয়েছেন।
আজ মঙ্গল বার (৩ নভেম্বর ) ভোর ৮ টায় উপজেলার ভাটিয়াপাড়া গোল চত্তরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাহিদুল উপজেলার রাতইল ইউনিয়নের চরভাটপাড়া গ্রামের আমির শেখের ছেলে।
ঘটনাস্থলে থাকা চা দোকানদার মমিন শেখ জানান , পূর্বে থেকেই ভ্যানচালক শহীদ শেখ ভ্যান নিয়ে রাস্তার পাশে বসেছিলেন, এসময় খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহন নামের একটি গাড়ি ভাটিয়াপাড়া গোলচত্তরে এসে উল্টা পথে ঢুকেপড়লে সামনে থাকা কাভার ভ্যান, ভ্যান, দোলা পরিবহন ও একটি লোকাল বাসের সাথে সংঘর্ষ হয়। এ সময় ঘটনা স্থলেই ভ্যানচালক শহীদ শেখ মারা যান এবং বাসের ১০-১২ জন যাত্রী আহত হন, ঘটনাস্থলে থাকা এলাকাবাসী ও ভটিয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের সাব অফিসার রনেন্দ্রনাথ চৌধুরী বলেন দুর্ঘটনার খবরপেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে চলে যাই এবং মৃত অবস্থায় একজনকে উদ্ধার করি ও কয়েকজনকে আহত অবস্থায় কাশিয়ানী সদর হাসপাতাল নিয়ে যাই।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.