"
লতিফ মন্ডল
প্রতিনিধি (সাঘাটা-গাইবান্ধা)
গাইবান্ধার সাঘাটা থানার ঘুড়িদহ ইউনিয়ন খামার পবনতাইর গ্রামের মোঃ আঃ ছাত্তার বেপারীর বড় ছেলে মোঃ আঃ বারী বেপারী তার আপন ছোট ভাই মোঃ আরিফুল ইসলাম বেপারী'র বসতভিটার টিনসেড দুইটি ঘড় সহ বাড়ি দখল করার পায়তারা করে, সেখানে বাস ও টিনের প্রাচীর তৈরী করে ঘেরাও করে আবদ্ধ করে রেখেছেন।
উল্লেখ্য যে আঃ ছাত্তার বেপারী'র স্ত্রী মোছাঃ রেজিনা বেগম তার পিতার নিকট হইতে প্রাপ্য সম্পদের অংশ বিক্রি করে স্বামীর বাড়িতে ১২শতাংশ ভিটের জমি ক্রয় করেন। রেজিনা বেগমের ক্রয়কৃত ১২ শতাংশ জমির নাম জারী হিসাবে স্বামী আঃ ছাত্তার বেপারী ৬শতাংশ জমির মালিকানা গ্রহণ করেন। উক্ত রেজিনা বেগম ৬শতাংশ জমির ৩ শতাংশ জমি তার ছোট ২য় সন্তান আরিফুল ইসলাম বেপারীকে দলিল মুলে মালিকানা লিখে দিয়েছেন। কুচক্রী পিতা আঃ ছাত্তার বেপারী তার বড় সন্তান আঃ বারী বেপারীকে নিজ নামের ৬শতাংশ জমি দলিল মুলে লিখেদেন।
বিগত সুত্রধরে জনৈক আঃ বারী বেপারী চক্রান্তের জাল বিস্তার করতে থাকে এবং জোর জুলুম করে আরিফুল ইসলাম বেপারীর ঘড় বাড়ীসহ জায়গা দখল করার পায়তারা করে আসছে দীর্ঘদিন ধরে। উল্লেখিত ঘটনাকে কেন্দ্র করে বিগত সময় বেশ কয়েক দফা গ্রাম্য শালীশ মিমাংশার বৈঠক করেছিল অত্র এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ,সংশ্লিষ্ট থানার কর্তব্যরত অফিসার্স ইনচার্জ মহেদয়ের হস্তক্ষেপের প্রেক্ষিতে সর্বশেষ একটি মিমাংসার সিদ্ধান্তে উপনিত হয়। এমতাবস্তায় গত ২৮ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে কুচক্রী আঃ বারী বেপারী-সালিশী মহলের ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট থানার ওসির সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ভুক্তভোগী আরিফুল ইসলাম বেপারী বাড়িঘরের চতুর্পাশে বাস ও টিনের প্রাচীর নির্মাণ করে দখল করেছেন। সরেজমিনে তদন্ত করে স্থিরচিত্র ধারন করে স্থানীয় থানার কর্তব্যরত অফিসারের সঙ্গে কথা হইলে তাহার জানায়, ঘটনার দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করাহবে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.