
মোঃ আশরাফ ইকবাল পিকলু
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষা বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ৪ বছর মেয়াদী উচ্চ শিক্ষা বৃত্তি প্রদানের উদ্বোধন করা হয়েছে।
১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সাড়ে ৩ টায় কুষ্টিয়ার কুমারখালীর সদকী ইউনিয়নের দরবেশ পুর জিডি শামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুল এন্ড কলেজ চত্ত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করে শাম ফাউন্ডেশন।
শাম ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শাম ফাউন্ডেশনের কর্ণধার প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম রঞ্জু, পাথর বাড়িয়া মজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সোলেমান বিশ্বাস, কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক জিল্লুর রহমান মধু,শাম ফাউন্ডেশনের উপদেষ্টা এস এম খালেকুজ্জামান,শাম ফাউন্ডেশনের উপদেষ্টা নাট্যকার লিটন আব্বাস, ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল, কুমারখালী সরকারি কলেজের প্রভাষক রাশেল মোশাররফ চৌধুরী,সোনদাহ নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউল হক মানিক প্রমুখ।
শাম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামালের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন শাম ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মোঃ সোহেল, বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের পরিচালক সুরুজ বিশ্বাস , উপকার ভোগীদের মধ্যে বক্তব্য রাখেন সোহানুর রহমান, তাসলিমা তাবাসসুম তন্নী,নুরমিনা প্রমুখ।
এই বছর ১৭ জন মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। গত বছর এই বৃত্তি প্রদান করা হয়েছিল ২৫ জন শিক্ষার্থীর মধ্যে।
শাম ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের পরিবারের সদস্যদের সম্পুর্ন বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন কুমারখালী বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের পরিচালক সুরুজ বিশ্বাস।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.