মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়া জেলায় মিরপুর উপজেলার মিরপুর থানাধীন কাটদাহে আদালতের আইন অমান্য করে প্রকাশ্যে দিনে ও রাতে বহুতল ভবনের কাজ চালিয়ে যাচ্ছেন মোঃজুয়েল মৃধা (২৮) পিতা চেরাগ আলী, এর ক্ষমতার উৎস কোথায় ? জানা যায় জুয়েল আওয়ামী পন্থী, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন জোরপূর্বক এই বহুতল ভবনটির কাজ শুরু করে। আওয়ামী লীগ সরকার পদত্যাগ করার পরেও জুয়েল গায়ের জোরে প্রকাশ্যে দিনেও রাতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবনের কাজ চালিয়ে যাচ্ছে।
আমি মোঃ মাসুদ রানা শেঠ( ৪২)পিতা জান মোহাম্মদ শেঠ,মাতা মোছাঃ সুলতানা খাতুন, জাতীয় পরিচয় পত্র নং ৪১৬৫৬০৬৭১৮। স্থায়ী ঠিকানা দক্ষিণ কাটদা পোড়াদাহ থানা মিরপুর, জেলা কুষ্টিয়া। অদ্য থানায় হাজির হইয়া, বিবাদী ১. মোঃ জুয়েল মৃধা( ২৮)পিতা - চেরাগ আলী মৃধা ২. মোঃ শহিদুল ইসলাম( ৫৮)পিতা মৃত রহমান আলী, ৩.মোছাঃ সেলিনা খাতুন (৫০) স্বামী চেরাগ আলী মৃধা, সর্ব সং দক্ষিণ কাটদাহ,থানা মিরপুর, জেলা কুষ্টিয়া, এদের বিরুদ্ধে সাধারণ ডাইরী,করিয়াছি। উপরোক্ত বিবাদীগণ আমার প্রতিবেশী, আমার মিরপুর থানাধীন কাটদা মৌজাস্থ আর এস খতিয়ান নং-৩৭. দাগ নং ৭২৮,৭২৯,ও ৭৩২,জমির পরিমাণ, . ৮৪ একর, জমিতে আমাদের বসতবাড়ি ও দোকানঘর অবস্থিত। উক্ত সম্পত্তি নিয়ে বিবাদীগণ ইতিপূর্বে বিরোধ সৃষ্টি করাই, এই সংক্রান্তে আমার বড় ভাই বাদশা আলম শেঠ বিজ্ঞ আদালতে ৫৭/২৪ দেওয়ানী মোকাদ্দামা দায়ের করে। বিজ্ঞ আদালত উক্ত জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নিমিত্তে, ভবনের কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। বিবাদীগণ বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করিয়া উক্ত সম্পত্তি জোরপূর্বক ভোগ দখলের পাঁয়তারা করিয়া আসিতেছে ইং ০২-০৯-২০২৪ তারিখ দুপুর বেলা আনুমানিক ০৩.০০ ঘটিকার সময় উপরোক্ত বিবাদীগণ আমাকে আমাদের দোকান ঘরের পেছনে দেখিতে পাই, আমাকে অকথ্য
ভাষায় গালিগালাজ করতে থাকে, আমাদের উক্ত সম্পত্তি দখল করিয়া ছাড়িবে,এই বলিয়া আমাকে প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। উক্ত ঘটনার সাক্ষী ১.সাহান শেঠ(৩৮)পিতা মৃত জান মোহাম্মদ সেঠ,২.মোঃ রিপন শেঠ, (৩৮) পিতা আব্দুর রউফ,উভই সাং চিথলিয়া ইউনিয়ন পোড়াদহ, থানা মিরপুর, জেলা কুষ্টিয়া এরা সহ অনেকেই জ্ঞাত আছেন। উক্ত বিবাদীগণ খুবই দুর্দান্ত দাঙ্গাবাজ,কলহ প্রিয়, আইন অমান্যকারী,দলবদ্ধ প্রকৃতির লোক, তাহারা যেকোনো সময় আমাকে সহ আমার পরিবারের লোকজনদেরকে জানমালের বড় ধরনের ক্ষয়ক্ষতি করিতে পারে। বর্তমান আমি বিবাদীদের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি, বিষয়টি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করিতেছি।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.