মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
চাকুরি জাতীয়করণের এক দফা দাবিতে কুষ্টিয়ায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে জেলার বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা এই শিক্ষক সমাবেশ করেন। বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট,(বাশিস) কুষ্টিয়া জেলা শাখার উদ্দ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ রেজাউল করিম। এসময় প্রধান অতিথি ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।প্রধান অতিথি সেলিম ভূঁইয়া বলেন, শেখ মুজিবুর রহমানের হাতের লেখা পড়বেন, তার লেখায় বুঝতে পারবেন। শেখ মুজিবুর ছিলেন একজন রংবাজ, ইতিহাস ও রাজনীতির রংবাজ ছিলেন। লেখাপড়া তেমন জানতেন না। সে ছিলেন সালাউদ্দিনের ক্যাডার। সালাউদ্দিন তাকে মিটিং মিছিলে ব্যবহার করতেন। নতুন প্রজন্মের শিক্ষকরা এই ইতিহাস সম্পর্কে জানেন না। আপনাদের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে হবে। বর্তমান প্রেক্ষাপটে সহ পাঠ্যপুস্তকে শেখ মুজিবুর কারিকুলাম থাকবে না। তিনি আরো বলেন, শেখ মুজিবের যে অত্যাচার, তার পরিবারের দুর্নীতি, নির্যাতন আর লুটপাট ও তার ছেলেদের দ্বারা নারী অপহরন, ব্যাংক ডাকাতি এর জন্য ১৯৭৫ সালে দেশপ্রেমিক সেনাবাহিনী সে সময় তাকে গুলি করে হত্যা করেছিলো। এদিকে গত ৫আগস্ট শেখ হাসিনাকে যদি জনগন পেতো তাহলে খুঁচিয়ে খুঁচিয়ে অথবা মাথর নিক্ষেপ করে সাত রাস্তার মোড়ে মারতো। ইন্ডিয়ান দালালদের জন্য সেদিন পালিয়ে গিয়েছে। এদেশের মানুষ জানবে শেখ মুজিবুর দেশ প্রেমিক মানুষ ছিলো না। সে ছিলো একজন দুর্নীতিবাজ, লুটপাটকারী, সন্ত্রাসীদের গডফাদার। আগামী একশো বছরেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে না। তিনি উল্লেখ্য করে বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে একই সিলেবাস, একই সিস্টেম কিন্তু দুই ধরনের প্রতিষ্ঠানের মধ্যে বিস্তর বৈষম্য। সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ হারে বাড়িভাড়া পেলেও আমরা পাই এক হাজার টাকা। বাংলাদেশে কোথায় বাড়ি ভাড়া এক হাজার টাকা আছে সেটা সরকারের কাছে জানতে চাই। এদিকে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন ,বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেন ,বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কুষ্টিয়ার সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি কুষ্টিয়ার সভাপতি আইনুদ্দিন, শিক্ষক কর্মচারী ঐক্য জোট নেতা হামিদুর রহমান বকুল।এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কুষ্টিয়ার আহ্বায়ক ও শিক্ষক সমাবেশ বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ জাকারিয়া ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কুষ্টিয়ার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বাদশা। এছাড়া মাওলানা রফিকুল ইসলাম।স্বাগত বক্তব্য রাখেন মোহাঃ জাকারিয়া ও শিলাইদহ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজের সভাপতি নওয়াব আলী। তবে সকল বক্তারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং চাকুরী জাতীয়করণের দাবি জানান।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.