
মোঃ হাসমত আলী অপু, বিশেষ ক্রাইম রিপোর্টার
৮ ই নভেম্বর '২৩' কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর "ক "সার্কেল এর পরিদর্শক মোঃ বেলাল হোসেনের দিক নির্দেশনায় কুষ্টিয়ার সদর থানা মিরপুর থানায় অভিযান পরিচালনা করে ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছেন,
গ্রেফতার কৃতরা হলেন,,
মিরপুর চারুলিয়ার মোঃ আলম সরদারের ছেলে মোঃ আল আমিন (২৩) কে মাদকদ্রব্য ট্যাপেন্টা ডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ এর( ৫) ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন,
কুষ্টিয়া সদর উপজেলা জুগিয়ার বাবলু প্রামাণিকের ছেলে মোঃ মিজান (৩২) কে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন,
কুষ্টিয়া সদর আলামপুর চাপাইগাছির মোঃ সারোয়ার এর ছেলে বাহাদুর রহমান (২৫) কে একই ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন,
কুষ্টিয়া সদরের কুমার গাড়ার মোঃ ইমান আলীর ছেলে মোঃ শিহাব আলী (২৩) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক সেবনের অপরাধে ২১দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ধৃত আসামীদের বিভিন্ন মেয়াদে সাজা দেন কাজী শারমিন নেওয়াজ,বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া।
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর "ক "সার্কেল এর পরিদর্শক মোঃ বেলাল হোসেন মাদক বিরোধী অভিযানের নেতৃত্বে ছিলেন।
" আসুন মাদককে না বলি, সুস্থ ও সুন্দর জীবন গড়ি "
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.