মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
তথ্যই শক্তি, জানবো, জানাবো, দুর্নীতি রুখবো’ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে কুষ্টিয়ায় তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসন, কুষ্টিয়া ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, কুষ্টিয়ার আয়োজনে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে তথ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর ) সন্ধ ৬ টার সময় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে তথ্য মেলার উদ্বোধন হয়েছে ।
তথ্য মেলা ১৯ ও ২০ নভেম্বর দুই দিন যাবৎ চলমান থাকবে। তথ্য মেলায় সভাপতিত্ব করেন আসমা আনসারী মীরু, সভাপতি, সনাক, কুষ্টিয়া।
উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তৌফিকুর রহমান জেলা প্রশাসক কুষ্টিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান পুলিশ সুপার কুষ্টিয়া।
ডাঃ মোঃ আকুল উদ্দিন সিভিল সার্জন কুষ্টিয়া। আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন কাজী শফিকুর রহমান, কো-অর্ডিনেটর, টিআইবি।
এছাড়াও বিভিন্ন সংগঠনের ব্যক্তি বর্গ উপস্থিত ছিল। প্রধান অতিথির বক্তব্যে নবনিযুক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তি দেশের দুর্নীতিকে অনেকটাই প্রতিরোধ করেছে।
তথ্যের আদান প্রদান দেশের মানুষের অধিকার নিশ্চিত করছে এবং সকলকে সচেতন করে তুলছে। সর্বক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার তথ্য অধিকার আইন প্রণয়ন করেছে।
এটি যে কোনো প্রতিষ্ঠানের দোষ-গুণ, সফলতা-ব্যর্থতা সবকিছুকেই পরিষ্কার করে দিচ্ছে। ফলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে, দুর্নীতি থাকবে না।
আর এটাই তথ্য অধিকার আইনের মূল লক্ষ্য। এ আইনের প্রয়োগ নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম কর্তব্য। বক্তারা আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে সবার আগে অনগ্রসর জনগণের মাঝে তথ্য প্রবাহ নিশ্চিত করতে হবে। তৃণমূল পর্যায়ের জনগোষ্ঠীর মাঝে তথ্য প্রবাহ নিশ্চিত করতে পারলেই তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
প্রযুক্তির যুগে অবাধ তথ্য প্রবাহ জনগণের ক্ষমতায়ণের অন্যতম পূর্বশর্ত, তাই জনগণের দোরগোড়ায় তথ্য সেবা পৌঁছে দেওয়ারও আহ্বান জানানো হয়,আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.