মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়া জেলার, ভেড়ামারা উপজেলার, ধরমপুর ইউনিয়নের আওতায় অবস্থিত শেখ রাসেল শিশু পার্ক। উক্ত পার্কের ভিতর প্রবেশ করে সরজমিনে গিয়ে শনিবার (২৩ নভেম্বর) দুপুর ১২ টার সময় পুঙ্খানুপুঙ্খভাবে পার্কের অবস্থা দেখা যায়। দুর্বৃত্তের তাণ্ডবে শেখ রাসেল শিশু পার্কের অবস্থার বেহাল দশা। তবে এলাকাবাসীর প্রাণের দাবি শিশু পার্কটি পুনরায় চালু হোক এবং তারা এবং তাদের বাচ্চারা এই শিশু পার্কে আনন্দ বিনোদন করতে পারে। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর দুর্বৃত্তরা শেখ রাসেল শিশু পার্কের মূল গেট ভেঙে ভেতরে ঢুকে সমস্ত জিনিসপত্র ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যাই। বাদ যায়নি পশুপাখি পর্যন্ত। পার্কে অবস্থিত সমস্ত জিনিসপত্রই লুটপাট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। লুট হওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে সিলিং ফ্যান ১২ পিস, পানি উঠানোর মোটর ছয় পিস, গভীর নলকূপ দুই পিস, রড লাইট ১০০ পিস, প্লাস্টিকের চেয়ার ১০০ পিস, সিসি ক্যামেরা দুই পিস, সৌর বিদ্যুতের ব্যাটারি চার পিস, ঝরনা দুই পিস, ছোট বাচ্চাদের খেলনা রাইডের মটর দুই পিস, খেলনার ইন্সট্রুমেন্ট দুই পিস, নগদ টাকা ২৫০০০, খরগোশ ৪০ পিস, কবুতর ১০০ পিস, উটপাখি ৪ পিস, বাজারিকা ২৫ পিস , টিয়া পাখি ২৫ পিস, ময়না পাখি ২ পিস, ঘুঘু পাখি ১০০ পিস, জ্ঞানী পোস ২৫ পিস, চিনা মুরগি ৬ পিস। বর্তমানে শেখ রাসেল শিশু পার্কের বেহাল দশা এলাকা বাসির মতে এ যেন দেখার কেউ নেই । নান্দনিক এই পার্কটি ছিল শিশুদের আনন্দ বিনোদনের একটি সুন্দর স্থান। সেই স্থানটি বর্তমানে হয়েছে মশা মাছির আবাসস্থল। পার্কে আগত বিভিন্ন দর্শনার্থী বলেন আমাদের এলাকায় এত সুন্দর একটি বিনোদনের স্থান সেটি দুর্বৃত্তরা নষ্ট করেছে। এলাকাবাসীর মনের দাবি প্রাণের দাবি শেখ রাসেল শিশু পার্কটি পুনরায় আবার চালু হোক এজন্য প্রশাসনের হস্তক্ষেপ অতি জরুরী। পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও জরুরি। কিন্তু এখন খেলার মাঠগুলো হারিয়ে যাচ্ছে। শিশুরা মোবাইল ফোনে অভ্যস্ত হয়ে পড়ছে। বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণের অভিজ্ঞতা থেকে দেখা যায় , উন্নত দেশগুলোর প্রায় প্রতিটি শহরেই একটি করে পার্ক আছে। কারণ শিশুদের পড়াশোনার পাশাপাশি বিনোদন ব্যাপক প্রয়োজন। শিশুরা বিনোদিত হলে, তাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে। আমাদের জীবনের চাহিদারও পরিপূর্ণতা এবং ভিন্নতার দরকার আছে। কিন্তু আমাদের দেশে এর অভাব রয়েছে। এই অভাব পূরণের জন্যই তৈরি হয়েছে শেখ রাসেল শিশু পার্ক। এই ধরনের শিশু পার্ক প্রত্যেকটি জেলা উপজেলাতেই অতি জরুরী ভিত্তিতে নির্মাণ করা প্রয়োজন। যেখানে পার্কের অভাব সেখানে যে পার্ক আছে তাও যদি বন্ধ হয়ে যায় তাহলে শিশুরা যাবে কোথায়? তাই সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ তারা যেন এই বিষয়টি একটু ক্ষতিয়ে দেখেন এবং পার্কটি যাতে পুনরায় চালু হয় সেই ব্যবস্থা করেন এমনটি প্রত্যাশা এলাকাবাসীর।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.