মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়ার বাজারে বেশির ভাগ সবজির দাম আবারো চড়া। কুষ্টিয়ার বাজার ঘুরে দেখা যায়, বাজারে একমাত্র কম দামি সবজি পেঁপে। তাও কেজি প্রতিদর ৩০ থেকে ৪০ টাকা। বাঁকি সব সবজি ৬০ থেকে ৮০ টাকায় আটকে আছে। অন্যদিকে সেঞ্চুরি হাঁকানোর তালিকায় রয়েছে গোল বেগুন, করোলা, শিম, বরবটি ও কাঁকরোল। এগুলোর প্রতি কেজি ১০০ টাকা হলেও টমেটো ১৬০ টাকা ও গাজর ১৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, শীতের মৌসুম শুরু হলে এসব সবজির পরিমাণ আরও বাড়বে। তাই সামনের মাসেই সবজির দাম কমবে। রবিবার (১০ নভেম্বর) কুষ্টিয়ার মিউনিসিপাল বাজার ঘুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, সবজির দোকানগুলোতে ফুলকপি, পাতাকপি, টমেটো, গোল বেগুন, লম্বা বেগুন, করলা, পটল, লাউ, কাঁচা পেঁপে, শসা, গাজর, ফুলকপি, বরবটি, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, ঝিঙা, কচুর লতি, ঢেঁড়শসহ অন্যান্য সবজি সাজিয়ে রাখা হয়েছে। এসবের মধ্যে ফুলকপি ও পাতাকপি প্রতিটি ৫০-৬০ টাকা এবং লাউ প্রতিটি ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পেঁপে ৩০-৪০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, ঝিঙা ৮০ টাকা, শিম ১১০-১৩০, উসতা ১০০ টাকা, করলা ১১০ টাকা, বরবটি ১০০ টাকা, পটল ৬০ টাকা,মিষ্টিকুমড়া ৩০ - ৪০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, শসা ৬০ টাকা, কচুর ছড়া ৭০ টাকা এবং টমেটো ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই বাজারের সবজি বিক্রেতা রাতুল বলেন, গতমাসের তুলনায় প্রতিটি সবজি ১০ থেকে ২০ টাকা দাম বেড়েছে। আগে বৃষ্টি-বন্যার কারণে বাজারে সবজির ঘাটতি ছিল। এখন আর তেমনটি নেই। শীতের আগাম সবজি অনেক উঠেছে। তাও সবজির দাম কমছে না কেন এমন প্রশ্ন ভক্তভোগী সাধারণ মানুষের। আগামী মাসে আরও বেশি সবজি আসবে। তখন হয়তো দাম আরো কমে আসবে। সাবু নামের আরেক বিক্রেতা বলেন, কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ১৬০ -১৮০ টাকা মান ভেদে। শীতের মৌসুমে সবজির সরবরাহ থাকে প্রচুর তাই দামও কম থাকে কিন্তু এই বছরে ব্যতিক্রম দেখা যাচ্ছে। শীতের আগমন ঘটলেও বাজারে সবজির দাম কমতে শুরু করে নাই। নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষ বাজারে গেলে হিমশিম খাচ্ছেন তার প্রয়োজন মেটাতে। যেভাবে আলু ও পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে নতুন আলু উঠার আগেই পুরাতন আলুর দাম সেঞ্চুরি সুইবে এমন আশঙ্কা করছেন ক্রেতারা। উপযুক্ত বাজার মনিটরিং করা গেলে সবজির বাজার দর ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে বলে মত প্রকাশ করেন ক্রেতারা। প্রশাসনের সজাগ দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে বাজার ব্যবস্থা। বাজারে যে অবস্থা তা যেন দেখার কেউ নেই এমনটি বলছেন সাধারণ ক্রেতারা।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.