
বিশেষ প্রতিনিধি - আসলাম হোসাইন মধু।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
গোপন সংবাদের প্রেক্ষিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২৯ মে ২০২৫ তারিখ ১৫.৩০ ঘটিকায় “কুষ্টিয়া জেলার সদর থানাধীন পাঁচ রাস্তার মোড় এলাকায়” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৯,৪৭৫ পিস ইয়াবা, যাহার আনুমানিক মূল্য ৮৮,৪২,৫০০/- টাকা, ০২টি গুড়া দুধের কৌটা ও ০৫টি আচারের প্যাকেট সহ ০১ জন আসামি শাহারিয়ার জীবন(২৬), পিতা-নূর আলী মন্ডলঁ, সাং-সোনাইডাঙ্গা, থানা-ইবি, জেলা- কুষ্টিয়াকে গ্রেফতার করে। পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.