
এস কে সুমন : কুষ্টিয়ার কৃতি সন্তান মানবিক মানুষ আমেরিকান প্রবাসী জয় নেহাল এর আজ জন্মদিন ।
জয় নেহাল প্রয়াত অধ্যাপক নেহাল উদ্দিন শেখ স্যারের ছোট ছেলে ।
জয় নেহাল একজন মানবিক মানুষ। সুধুর আমেরিকা থেকে তিনি দেশের জন্য নানা সামাজিক কাজ করেছেন, গড়ে তুলেছেন জয় নেহাল মানবিক ইউনিট।
জয় নেহাল মানবিক ইউনিট কাজের মধ্যে নলকূপ স্থাপন, হুইল চেয়ার প্রদান,বীর মুক্তিযোদ্ধা শামসুল হাদী গ্রন্থাগারকে বই প্রদান,মহান মুক্তিযুদ্ধে কুষ্টিয়াতে প্রথম শহীদ হয় মিজানুর রহমান রনি, কুষ্টিয়া পৌর কবরস্থানে তার কবর টি সংস্কার, বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতিমখানায়, ফ্যান, ম্যাট , কোরআন শরীফ এবং বিভিন্ন সংস্কার কাজ , করোনা কালীন সময়ে প্রায় এক হাজার রোগীদের ফ্রি অক্সিজেন প্রদান সহ নিয়মিতভাবে অসহায় মানুষদের পাশে থেকে জয় নেহাল মানবিক ইউনিট কাজ করে যাচ্ছে ।
এক শুভেচ্ছা বার্তায় জয় নেহাল কুষ্টিয়াবাসীকে তার শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন । তিনি অসহায় মানুষের পাশে থেকে তার সাধ্যমত কাজ করে যেতে চান বলে জানিয়েছেন ।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.