
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
১৪ আগস্ট ২০২৪ তারিখ কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন নওদা শামুখিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দাউদ কবিরাজ (৭১), পিতা-মৃত ভিকু কবিরাজ, সাং-নওদা শামুখিয়া, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়াকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করেন। এ হত্যাকান্ডের প্রেক্ষিতে নিহতের ছেলে মোঃ ইমরান হোসেন বাদী হয়ে ১৫ আগস্ট ২০২৪ তারিখ মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নম্বর-০৬, তারিখ ১৫ আগস্ট ২০২৪, ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬(২)/১১৪ পেনাল কোড ১৮৬০। এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া এবং র্যাব-১, উত্তরার একটি যৌথ আভিযানিক দল গত ১৯ অক্টোবর ২০২৪ তারিখ ১৬:৩০ ঘটিকার সময় র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় উক্ত হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ও ১ নং এজাহার নামীয় আসামি মোঃ ওহিদুল কবিরাজ (৬২), পিতা-মৃত ইয়াসিন কবিরাজ, সাং-নওদা শামুখিয়া, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়াকে ডিএমপি ঢাকা উত্তরা পূর্ব থানাধীন ০৭ নং সেক্টর, ২৯ নং মেডিএইড ফার্মেসীর সামনে হতে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার মিরপুর থানার নিকট হস্তান্তর করা হয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.