কুষ্টিয়া জেলায় কিশোর কিংবা যুবক কোন গ্যাং থাকবে না এসপি মুহম্মদ আলমগীর হোসেন।
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কিশোর কিংবা যুবক কোন গ্যাং কুষ্টিয়ায় থাকবে না, মাদক নিয়ন্ত্রণে থাকবে বলেছেন কুষ্টিয়ার নতুন পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন। তিনি আরো বলেন, আমার সাথে ছবি পোস্ট করে কেউ অনৈতিক সুবিধা নিতে পারবে না। চরমপন্থি, সন্ত্রাসী ও প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সামাজিক অপরাধ কমানো হবে।
আজ বেলা ১২ টায় পুলিশ লাইনে কুষ্টিয়া প্রেসক্লাব- কেপিসির প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভায় এসপি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অতীতে এই জেলায় কর্মরত থাকায় আমার উপরে মানুষের প্রত্যাশা বেশি। এই প্রত্যাশা পূরণে সব সময় সচেষ্ট থাকবো।
এসময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুজ্জামান, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, কুষ্টিয়া প্রেসক্লাবের সহ সভাপতি মিলন উল্লাহ, শেখ হাসান বেলাল, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফিরোজ কায়সার, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান ছাড়াও মাছরাঙা টেলিভিশনের স্টাফ রিপোর্টার তাশরিক সঞ্চয়, ডেইলি স্টা রের স্টাফ রিপোর্টার আনিস মন্ডল, প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ এম বেলাল, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার কোশাধ্যক্ষ ইমরান হাসান পাপ্পু, প্রচার ও প্রকাশনা সম্পাদক চাঁদ আলী, কুষ্টিয়া প্রেসক্লাবের তথ্য গবেষণা সম্পাদক হাফিজুর রহমান জীবন, ধর্মীয় সম্পাদক সাইফুদ্দিন আল আজাদ, নির্বাহী সদস্য মিলন খন্দকার, কে এম শাহিন রেজা, ফয়সাল চৌধুরী, সোহাগ আহমেদ রাসেলসহ বিভিন্ন পর্যায়ের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.