মোঃ আশরাফ ইকবাল পিকলু
কুষ্টিয়া জেলার প্রতিনিধি ।
অদ্য ১৪/০৩/২০২৪ ইং
রোজ বৃহস্পতিবার কুষ্টিয়া মডেল মসজিদ মিলনায়তনে বেলা ১১.০০ টার সময় কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুল হামিদের সভাপতিত্বে কুষ্টিয়া জেলা উলামা পরিষদ ও কুষ্টিয়া জেলা ইমাম পরিষদের যৌথ পরামর্শ সভা, ফিতরা ও যাকাতের নেসাব ধার্য বিষয়ে অনুষ্ঠিত হয়, উক্ত পরামর্শ সভায় কুষ্টিয়ার বাজার মূল্য যাচাইপূর্বক ফিতরা ও যাকাতের পরিমাণ বিষয়ে নিম্ন বর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়।
(-ধার্যকৃত ফিতরার পরিমাণ-)
১/ আটা" আটা হিসেবে ধার্যকৃত ফিতরা ৯০/= টাকা করে।
২/ খেজুর" খেজুর হিসেবে ধার্যকৃত ফিতরা ২৫০০/= টাকা করে।
৩/ কিসমিস" কিসমিস হিসেবে ধার্যকৃত ফিতরা ২০০০/= টাকা করে।
৪/ পনির" পনির হিসেবে ধার্যকৃত ফিতরা ২৩০০/= টাকা করে।
৫/ যব" যব হিসেবে ধার্যকৃত ফিতরা ৫০০/= টাকা করে।
{>যাকাতের ধার্যকৃত নেসাব <}
যাকাতের ধার্যকৃত নেসাব ৭৫০০০/= হাজার টাকা
অতএব ৭৫০০০/= হাজার টাকা অথবা সমমূল্যের যাকাতযোগ্য সম্পদের মালিক হলে এবং এই সম্পদ এক বছর কাল স্থায়ী থাকলে তার জন্য যাকাত আদায় করা ফরজ।
পরামর্শ সভায় উপস্থিত উলামায়ে কেরামের মধ্যে মাওলানা আব্দুল হালিম শরিফ,
জেলা উলামা পরিষদের সভাপতি মুফতী আব্দুল হামিদ, সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম নদভী,
মাওলানা ফিরোজুল আলম, হাফেজ মাওলানা আবু দাউদ, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা আব্দুল খালেক, মুফতি রেজাউল করিম, মাওলানা আফজাল হোসেন, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম, হাফেজ আরিফুজ্জামান, মাওলানা রেজাউল করিম, মুফতি ফারুক হোসাইন, মাওলানা আবুল কালাম, মুফতি দেলোয়ার হোসাইন, মাওলানা আব্দুল মালেক, মুফতি মুক্তারুজ্জামান, মাওলানা শিহাব উদ্দিন, মুফতি আব্দুর রউফ, মাওলানা লিয়াকত, মাওলানা সাইদুল ইসলাম, মুফতি আলমগীর
সহ প্রায় ৫০ জন আলেম উপস্থিত ছিলেন।
সমন্বয়ক : কুষ্টিয়া জেলা ইমাম পরিষদ#
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.