খুলনা বুরোপ্রধান আসলাম হোসাইন মধু
কুষ্টিয়ার দৌলতপুরে আদাবাড়িয়া ইউনিয়ন থেকে ছয় দিন নিখোঁজের পর জবাইকৃত পঞ্চম শ্রেণীর ছাত্র শাহিন আলী নামে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে তেকালা পূর্ব পাড়া গ্রাম থেকে স্কুল ছাত্রের লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত স্কুল ছাত্রের নাম শাহিন আলী। আদাবাড়িয়া ইউনিয়নের দিক আলাপ পূর্ব পাড়া গ্রামের সানের আলীর ছেলে। পুলিশ ও নিহত শাহিন আলীর পরিবার সূত্রে জানা গেছে গত ৬ দিন আগে বিকেলে শাহিন আলী বাড়ি থেকে বের হয় । রাতে বাড়ি না ফেরাই খুঁজে না পেয়ে দাদা থানায় সাধারণ ডায়েরি ( জিডি) করেন।
ডাংমড়কা মাঠের মধ্যে এলাকাবাসী শাহিন আলী লাশ দেখতে পান। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে হস্তান্তর করে।
দৌলতপুর থানার ওসি বলেন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে কেউ তাকে হত্যা করে মাঠের মধ্যে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.