
খুলনা বুরোপ্রধান আসলাম হোসাইন মধু
৩রা নভেম্বর '২৩' সন্ধায় কুষ্টিয়া ভেড়ামারা থানার মাদক বিরোধী অভিযানে নেশা জাতীয় ৫০ পিছ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ০১ জন গ্রেফতার হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল কুষ্টিয়া, মহসীন আল মুরাদের নির্দেশনায়, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম' এর নেতৃত্বে এস আই মোঃ হাফিজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামে। মাদক বিরোধী অভিযান চলাকালে ৫০ পিছ নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যবলেট সহ রাশেদ আলী 'র ছেলে জাফর আলী (২৪) কে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। মরণ ঘাতক নেশার ছোবলে যুব সমাজ ধ্বংস প্রায়, এ ব্যাপারে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে ভেড়ামারার সর্বস্তরের জনগণের সহযোগীতা নিয়ে ভেড়ামারায় মাদক মুক্ত করতে পারব। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকরে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.