(
মোঃ হাসমত আলী অপু, বিশেষ ক্রাইম রিপোর্টার
৯ই নভেম্বর '২৩' কুষ্টিয়া ভেড়ামারা থানা পুলিশের অভিযানে নকল বিড়ি সহ আটক হয়েছে ৩ জন।
সরকারি রাজস্ব ফাকি দিয়ে দীর্ঘ দিন ধরে এক শ্রেণীর অসাধু বিড়ি ব্যবসায়ীরা নকল ব্যান্ডরোল ব্যবহার করে ভেড়ামারায় অসংখ্য বিড়ি কারখানা চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রের রাজস্ব ফাঁকি দিয়ে এসব কারখানা স্থানীয় দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোকে ম্যানেজ করে সবার চোখের সামনেই নকল বিড়ির কারবার করে আসছে।
ভেড়ামারা থানা পুলিশ নকল ব্যান্ড রোলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করায় এলাকাবাসী প্রশাসনকে ধন্যবাদ জানান এবং সংশ্লিষ্ট সংস্থার অসাধু কর্মকর্তা ও অসাধু নকল বিড়ি কারবারিদের তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ভেড়ামারায় বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল যুক্ত নকল আকিজ বিড়ি ও নকল মিঠু বিড়ি সহ ৩ আসামীকে ভেড়ামারা থানা পুলিশ আটক করেছে এবং ভেড়ামারা থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দেয়া হয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.