মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের চার মাইল কবিরাজ পাড়ায় পূর্ব শত্রুতার জেরে একদল দুর্বৃত্ত শফিউল ইসলামের বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
এনজিও থেকে লোন তুলে আনা ওই বাড়িতে থাকা নগদ ১,৫০,০০০ টাকা,আনুমানিক ২ লক্ষ টাকা মূল্যের সোনার গহনা,একটি মোবাইল ফোনসহ বাড়ির মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল চার মাইল কবিরাজ পাড়ার মোঃ শফিউল ইসলাম ৪০, পিতা মৃত হাশেম আলী শেখ।
বিআরবি গ্রুপ অফ কোম্পানিতে চাকরিরত আছেন, তার স্ত্রী মোছাঃ কাজল রেখা ৩৫ ও দুই পুত্র সন্তান সহ পরিবারের সদস্য সংখ্যা চারজন। গত মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর দুপুর ১২:৩০ টার সময় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় মঙ্গলবার রাতে মোঃ শফিউল ইসলাম বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
জানা গেছে, কুষ্টিয়া উপজেলার বটতৈল ইউনিয়নের চার মাইল কবিরাজ পাড়ার রকশেদ ৪৫ -পিতা মৃত হোসেন মন্ডল মেম্বার,
নাছি- স্বামী রকশেদ,আরজিনা , মর্জিনা, রোহিতন -স্বামী সাহাবুল, রবিন ও রাব্বি - পিতা সাহাবুল সহ আরো অনেকে বাড়িতে এসে ইটের গাঁথুনি ভেঙ্গে ফেলে ও টিনের চালা দেশীয় অস্ত্র দ্বারা কেটে ফেলে।
ঘরের মধ্যে থাকা জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এছাড়াও বিভিন্ন রকম হুমকি ধামকি এবং মেরে ফেলার জন্য সর্বোচ্চ খোঁজাখুঁজি করে।
বাড়িতে কোন লোক না থাকায় মানুষের কোন ক্ষতি হয় নাই, শুধুমাত্র জিনিসপত্রের উপর দিয়ে চলে গেছে তাই প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এর সুষ্ট তদন্ত করে আশু পদক্ষেপ প্রদান করবেন এমটি প্রত্যাশা করে এলাকার জনসাধারণ ।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.