
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
সভ্যতার ক্রমবিকাশ আর আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা।সেই ধারাবাহিকতাই সাংস্কৃতিক নগরী খ্যাত কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ছাতিয়ান গ্রামের যুব সমাজের উদ্যোগে ঘুড়ি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৩ মে বৃহস্পতিবার ইউনিয়নের ছাতিয়ান ও দক্ষিণ যদুবয়রা মাঠ প্রাঙ্গনে এই খেলাই অংশ নেন দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন গ্রামের ঘুড়ি প্রতিযোগিতার খেলোয়াড় বৃন্দ।
পড়ন্ত বিকেলে গ্রাম অঞ্চলের এই হারিয়ে যাওয়া খেলা দেখতে ভিড় জমান হাজারো জনতা।দর্শনার্থীরা জানান এসব খেলাধুলা এক সময় আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যকে বহন করত। তাই মাঝেমধ্যে এইসব খেলার আয়োজন করা উচিত।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.