মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি
স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন এই প্রতিপাদ্যকে সামনে রেখেই কুষ্টিয়া সুগার মিলস্ লিমিটেডে আখ মাড়াই কার্যক্রম দ্রুত শুরুর দাবি জানিয়েছেন কুষ্টিয়া জেলার সর্বস্তরের জনসাধারণ।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১ টার সময় সরো জমিনে গিয়ে দেখা যায় একজন নিরাপত্তা কর্মী কুষ্টিয়া সুগার মিলের গেটের পাশে বসে আছে।
পুরো এলাকাটি সুনসান অবস্থা। আমরা নিরাপত্তা কর্মীর সাথে কথা বলে জানতে পারি।
কুষ্টিয়া সুগার মিলসের ইনচার্জ মোঃ হাবিবুর রহমান, ৩৩ জন নিরাপত্তা কর্মী ও ৩ তিন জন হাবিলদারসহ সর্বমোট ৭০ -৭৫ জন কর্মকর্তা কর্মচারী কর্মরত আছেন। কুষ্টিয়ার জগতি সুগার মিলটি ১৯৬১ সালে কুষ্টিয়া চিনি কল লিমিটেড হিসাবে প্রতিষ্ঠিত হয়।
১৯৬৫-১৯৬৬ অর্থ বছর থেকে এটি চিনি উৎপাদন শুরু করে। এই মিলের দৈনিক আখ মাড়াই করার ক্ষমতা ১৫২৪ মেট্রিক টন এবং উৎপাদনের ক্ষমতা ১৫০০০ মেট্রিক টন। এই মিল থেকে চিনি, চিটাগুড়, ব্যাগাস ও প্রেসমাড উৎপাদন করা হতো।
এই মিলে হাজার হাজার শ্রমিক কাজ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করত, হঠাৎ স্বৈরশাসক গণহত্যাকারী লুটেরা আওয়ামী লীগ সরকার ২০২০-২০২১ অর্থ বছরে চিনি কলটি আখ মাড়াই কার্যক্রম বন্ধ ঘোষণা করেণ।
এর পর থেকে কুষ্টিয়া জেলার হাজার হাজার মানুষ কর্ম হারিয়ে বেকার হয়ে পড়েন,এই এলাকার আখ চাষিরাও আখ নিয়ে বেকায়দায় পড়ে।
স্বৈরশাসক, গণহত্যাকারী, লুটেরা সরকারের আখ মাড়াই কার্যক্রম বন্ধ করে সবকিছু লুটপাট করতে চেয়েছিল। মিল বন্ধ থাকায় এলাকার মানুষ ও আখ চাষিরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। তাই সুগার মিলটি চালু করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। এলাকাবাসী দাবি করে বলেন আমরা এই লুটের সরকারের হঠকারী সিদ্ধান্ত মানি না মানতে পারবোনা।
অতি দ্রুত সময়ের মধ্যে কুষ্টিয়া চিনি কল লিমিটেড আধুনিকায়ন করে চালুর জোর দাবি জানাচ্ছি। এই মিল চালু না হলে সকলকে একত্রিত করে বৃহৎ আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.