
হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি
যশোরে কেশবপুরে আজ বুধবার(৮ ই জানুয়ারী) কেন্দ্রীয় ঘোষিত কৃষক দলের এক সমাবেশ ও মিলন মেলার আয়োজন করে, কেশবপুর সাতবাড়িয়া ইউনিয়ন কৃষকদল।
উক্ত কৃষক সমাবেশের সভাপতিত্ব করেন সাতবাড়িয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি সিরাজুল ইসলাম।সভার সভার প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ,আরো বক্তব্য প্রদান করেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুর রাজ্জাক,সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির সুমন,ও আলমগীর কবির,সহ উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ সহ ইউনিয়ন কৃষকদলের নেতাবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান বক্তা আবুল হোসেন আজাদ বলেন,বাংলাদেশ নিয়ে দেশ-বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে,যা এদেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে প্রতিহত করতে হবে। তিনি আরোও বলেন তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।তিনি বেগম খালেদা জিয়ার লন্ডন থেকে সুস্থ হয়ে দেশে ফিরে দল ও আগামী বাংলাদেশের হাল ধরার জন্য সবার কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.