হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি
যশোরের কেশবপুরে খেঁজুর গাছে রস আহরণের জন্য গাছ তোলায় ব্যাস্ত সময় পার করছে গাছিরা।শীতের আগমণী বার্তায় রস আহরণের জন্য খেঁজুর গাছ প্রস্তুত করছে গ্রামের গাছিরা।সড়কের পাশে এমনকি পতিত জমিতে জন্ম নেওয়া নতুন খেঁজুর গাছ তুলতে ব্যাস্ত গাছিরা।
মৌসুমি ও পেশাদার গাছিরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাছিরা খেঁজুর গাছ প্রস্তুত করে যাচ্ছেন।আর মাত্র দুই সপ্তাহ পর নলেন গুঁড়ের স্বাদ পাবেন মানুষ জন।দিনদিন খেঁজুর গাছ কমে যাওয়া ও নতুন গাছি তৈরি না হওয়ায় এই পেশা বর্তমানে সংকটের মুখে।অনেক পরিশ্রমের কাজ বলে অনেকেই আবার অন্য পেশায় চলে যাচ্ছে।যার ফলে "যশোরের যশ খেঁজুরের রস"চিরন্তণ এই বাণী এখন হারিয়ে যেতে বসেছে।
দিনে তাপমাত্রা এখনও বেশি হলেও ভোরে দেখা মিলছে ঘনকুয়াশা ও মৃদু শীত।কুয়াশা আর মৃদু শীতই আগাম জানান দিচ্ছে অচিরেই জেঁকে বসবে শীত আর দেখা মিলবে নলেন গুঁড়ের পাঠালী ও রস।
গাছিরা জানান,যশোরে বিখ্যাত গান,"থুলে ধুয়ে দে বউ গাঁছ কাঁটতে যাব"গানের সুরে সুরে আমরা প্রথমে ধারালো দা দিয়ে খেঁজুর গাছের সোনালী অংশ বের করছি,।এর ৮থেকে ১৪ দিন পর নোলন স্থাপন করা হবে।এর ১ সপ্তাহ পর শুরু হবে সুস্বাদু রস আহরণের কাজ।গাছ তৈরি করার জন্য এখন ব্যাস্ত সময় যাচ্ছে তাদের।বর্তমানে খেঁজুর গুড়ের চাহিদার জন্য নতুন করে খেঁজুর গাছ রোপণের আগ্রহ বাড়ছে কৃষক দের মধ্যো।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.