হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি
যশোরের কেশবপুরের বিদ্যানন্দকাঠী ইউনিয়নের প্রায় দুই তৃতীয়াংশ অঞল দুই মাস ধরে পানির নিচে এর মধ্যো পরচক্রা, বাউশলা,হিজলডাঙ্গা,তেঘরী,হাঁড়িয়াঘোপ সহ এখন পানির নিচে পরচক্রা,ও তেঘরী, ও হাঁড়িয়াঘোপে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বন্যায়।হাঁড়িয়াঘোপ ফসলের মাঠে সবচেয়ে বেশি ইরিধানের চাষ হয়ে থাকে আশপাশের বিশটা গ্রামের লোক এই মাঠে ইরিধান চাষ করে। কিন্তু এইবার মাঠে প্রচুর পানি থাকার কারণে ইরিধান রোপণের অনিশ্চয়তা দেখা দিয়েছে।এই মাঠের উত্তর পাশে খাল দিয়ে পানি সরানোর ব্যাবস্থা থাকলেও মাঠে মাছের ঘের থাকার কারণে ঘের মালিকরা পানি সরানোর ব্যাবস্থা গ্রহণ করছে না।
এই বিষয়ে হাঁড়িয়াঘোপ গ্রামের মশিয়ার রহমান জানান,বর্ষা মৌসুম থেকে আমাদের গ্রাম বন্যায় তলিয়ে যায়, বাড়িতে পানি উঠে গেছে,সামনে ইরি ধানের মৌসুম এখন ধানের বীজতলা তৈরি করতে হবে।কিন্তু বন্যার পানি একটুও কমেনী,যার ফলে ইরিধান লাগানো অনিশ্চিত হয়ে পড়েছে।আমরা কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে অনুরোধ জানাচ্চি যে দ্রুতই পানি নিষ্কাষণের জন্য তিনি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন।
চার নম্বর বিদ্যানন্দকাঠী ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে কথা বলে জানা যায়,ইতিমধ্যে তারা জেলা প্রসাশক বরাবর আবেদন করেছেন।এবং সাক্ষাত করে বন্যার জনদূভোর্গের কথা জানিয়েছেন,জেলা প্রসাশক মহোদয় দ্রুতই পানি নিষ্কাষণের ব্যাবস্থা গ্রহণ করবেন বলে জানান।
এছাড়া এলাকায় পানিষ্কাশনের জন্য দফায় দফায় বৈঠক করেছে ওই এলাকার সুশীল সমাজ জনপ্রতিনিধি ও সাধারন মানুষ।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.