যশোর প্রতিনিধি
যশোরের কেশবপুরের আব্দুল লতিফ রনি নামের এক যুবকের বিরুদ্ধে চাকুরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। সহায় সম্বল বিক্রি করে টাকা দিয়ে চাকুরি না পেয়ে ভুক্তভোগী পরিবারগুলো বর্তমানে মানবেতর জীবন যাপন করছে। টাকা ফেরত চাইলে ওই যুবক বিভিন্ন ধরনের টালবাহানা শুরু করেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, পৌর এলাকার বাজিতপুর গ্রামের মাজেদুর রহমানের ছেলে আব্দুল লতিফ রনি নিজেকে সরকারি চাকুরিজীবি হিসেবে এলাকায় পরিচয় দিয়ে চলেন। আওয়ামী লীগ সরকারের বড় বড় মন্ত্রী এমপিদের সাথে তার সুসম্পর্ক রয়েছে এমন কথা বলে সে সরকারি বিভিন্ন দপ্তরে চাকুরী দেওয়ার নাম করে উপজেলার একাধিক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। লাখ লাখ টাকা দিয়েও চাকুরি না পেয়ে দিশেহারা হয়ে পডড়েছন ভুক্তভোগী পরিবারগুলো।
তথ্য অনুসন্ধানে জানা গেছে, আব্দুল লতিফ রনি নিজেকে সরকারি চাকুরিজীবি হিসেবে এলাকায় পরিচয় দিয়ে চলেন। তৎকালিন আওয়ামী লীগ সরকারের বড় বড় মন্ত্রী এমপিদের সাথে তার সুসম্পর্ক রয়েছে এমন কথা এলাকায় রটিয়ে সে সরকারি বিভিন্ন দপ্তরে চাকুরী দেওয়ার নাম করে কেশবপুর উপজেলাসহ আশপাশের উপজেলার একাধিক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। সে গত দুই বছর আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ”অফিস সহায়ক” পদে চাকুরী দেওয়ার কথা বলে প্রতারণা করে কেশবপুর পৌর এলাকার সরফাবাদ গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে বাদল হোসেনের কাছ থেকে ৩ লাখ টাকা নেয়। আব্দুল লতিফ গত ০২/০২/২০২৩ ইং তারিখে ইস্যুকৃত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ”অফিস সহায়ক” পদে নিয়োগপত্র বাদল হোসেনকে দেয়। যার স্বারক নং/কোর্ড নং-কৃষি/১২,০১,০০০০,০৫২,১৯,০১০,২১৮৩। ওই নিয়োগ পত্রে বাদল হোসেন আজ অবদি কোন অফিসে যোগদান করতে পারেনি। একই ভাবে আব্দুল লতিফ রনি পার্শ্ববর্তী খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বাদুড়িয়া গ্রামের মোরশেদ আলী মোড়লের ছেলে মো: পলাশ হোসেনের কাছ থেকে ১৬” লাখ ৩০”হাজার টাকা, কেশবপুর উপজেলার আটন্ডা গ্রামের নাম প্রকাশ্য অনিচ্ছুক এক যুবকের কাছ থেকে ৩”লাখ টাকা প্রতারনা করে হাতিয়ে নেয়।
পৌর এলাকার সরফাবাদ গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে বাদল হোসেন অভিযোগ করে বলেন, আব্দুল লতিফ রনি নিজেকে সরকারি চাকুরিজীবি হিসেবে এলাকায় পরিচয় দিয়ে চলেন। তৎকালিন আওয়ামী লীগ সরকারের বড় বড় মন্ত্রী এমপিদের সাথে তার সুসম্পর্ক রয়েছে। এমন কথা বলে সে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ”অফিস সহায়ক” পদে আমাকে চাকুরী দেওয়ার কথা বলে আমার পিতার কাছ থেকে ৩ লাখ টাকা গ্রহন করে। এরপর কোন রকম রিটেন ও মৌখিক পরীক্ষা ছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ”অফিস সহায়ক” পদে আমাকে একটি নিয়োগ পত্র ধরিয়ে দেয়। তার কয়েক দিন পর সে আমাকে নিয়ে ঢাকার ফার্মগেট খামার বাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে নিয়ে যায়। আব্দুল লতিফ রনি আমাকে সেখানে নিয়ে এক জায়গায় বসিয়ে রেখে সে একাধিক রুমে যায়। ওই সব রুম থেকে বের হয়ে সে আমাকে বলে বড়িতে চলে যাও। খুব দ্রুত তোমার যোগদান হবে বললেও আজ অবধি সে আমাকে কোন অফিসে যোগদান করাতে ব্যর্থ হয়েছে। বাদল হোসেন আরো বলেন, আব্দুল লতিফ আমার সাথে প্রতারণা করছে। চাকুরী পাওয়ার আশায় তার পিতা নজরুল ইসলাম জমি বন্ধক ও তার মায়ের গহনা বিক্রি করে তাকে ৩ লাখ টাকা দেয়। তিনি সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
আব্দুল লতিফ রনি টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, তাদের নিয়োগ পত্র সঠিক ছিল। তারা যদি ওই চাকুরী না করে তাহলে আমার কিছু করার নেই।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.