হাফিজুর রহমান (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে আওয়ামী লীগ কর্তৃক নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যানন্দকাঠী ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত মিছিলটি ইউনিয়ন বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে ভান্ডারখোলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন থানা বিএনপির নেতা সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফারুক হোসেন খান, ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, থানা স্বেচ্ছাসেবকদলের সদস্য আবুল হোসেন প্রমুখসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া ওই দিন সন্ধ্যায় ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের সরকারি বাজার, গোপালপুর বাজার, ত্রিমোহিনী বাজার, মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের মঙ্গলকোট বাজার, সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের নতুন মূলগ্রাম বাজার, দোরমুটিয়া বাজার, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের পাঁজিয়া বাজার, সুফলা কাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের কলাগাছি বাজার, গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের ভেরচি বাজার, ভায়না বাজার, গৌরীঘোনা বাজার, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের সাতবাড়িয়া বাজার, ভালুকঘর বাজার, হাসানপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের বগার মোড় বাজার ও হাসানপুর বাজারে মিছিল অনুষ্ঠিত হয়।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.