
হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি
যশোরের কেশবপুরে অবৈধ ভাবে প্রচালিত মাইকেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিল যশোর সিভেল সার্জন।
পাশাপাশি ২জন অপারেশনকারী ডাক্তার সুমী ও ফয়সালকে অপারেশন করার জন্য কোন সনদ না থাকায় তাদের সকল কাগজপত্র নিয়ে আগামী রবিবার সিভেল সার্জন অফিসে দেখা করতে বলা হয়েছে। মাইকেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স দেখতে চাইলে দেখাতে পারিনি, রোগীকে কে অপারেশন করেছে সঠিক তথ্য দিতে পারে নাই এবং প্যাথলজিতে যে টেকনিশিয়ান আছে তাকে প্যাথলজি সংক্রান্ত বিষয় প্রশ্ন করলে সে কোন প্রশ্নের উত্তর দিতে পারে নাই, রোগীর ফাইলে অপারেশন নোট লেখা ও ছিল না, অপারেশন থিয়েটারে অপারেশন ইন্সট্রুমেন্ট বেশিরভাগ অকেজো ছিল , মোট কথা ক্লিনিক চালানোর জন্য যা যা প্রয়োজন তার কোনটাই সঠিকভাবে ভাবে ছিল না,সেই কারণে ক্লিনিকের সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন যশোরের সি,এস ।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.