হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর শহরের সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সকলেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন- চেয়ারম্যান রেজাউল ইসলাম, ভাইস চেয়ারম্যান শেখ আবু নাছের, সেক্রেটারি কামাল উদ্দীন, জয়েন্ট সেক্রেটারি আব্দুর রহমান, ট্রেজারার একরামুল আলম ও ডিরেক্টর এনামুল হক।
এদিন নতুন নেতৃবৃন্দের নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়। সংগঠনের বিদায়ী চেয়ারম্যান সহকারী অধ্যাপক মছিহুর রহমানের সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান পরিচালনা করেন, সংগঠনের বিদায়ী সেক্রেটারী আফসার উদ্দীন। নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান, কালব’র কেশবপুর শাখার ব্যবস্থাপক শওকত হোসেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.