হাফিজুর রহমান (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে সরস্বতী পূজা উপলক্ষে ভাগবত আলোচনা ও ধর্মীয় সংগীত অনুষ্ঠিত হয়েছে। বিদ্যানন্দকাটি-মঙ্গলকোট সর্বজনীন পূজা মন্দিরের সকল সনাতনী গ্রামবাসীদের উদ্যোগে সোমবার রাতে ওই পূজা মন্দিরে অনুষ্ঠিত ভাগগত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধর্ম-মন্ত্রণালয়ের ট্রাস্টি ও খুলনা মহানগর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব সত্যানন্দ দত্ত।
বিদ্যানন্দকাটি-মঙ্গলকোট সর্বজনীন পূজা মন্দিরের আহবায়ক গোপাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত ভাবগত আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, খুলনা জেলা কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম -আহবায়ক ও খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বাবু ব্রজেন ঢালী, খুলনা জেলা কল্যাণ ফ্রন্টের যুগ্ম -আহবায়ক সুদিপ্ত মল্লিক, বিদ্যানন্দ কাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী, খুলনা জেলা কল্যাণ ফ্রন্টের যুগ্ম -আহবায়ক ও ডুমুরিয়া থানা যুবদলের যুগ্ম-আহবায়ক নিলোৎপল নিলয় , খুলনা মহানগর কল্যাণ ফ্রন্টের যুগ্ম -আহবায়ক ও খুলনা পলিটেকনিক কলেজ ছাত্রদলের আহবায়ক অমিত মল্লিক, ডুমুরিয়া থানা ছাত্রদলের আহবায়ক ফয়সাল চৌধুরী, খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান হোসেন বিশ্বাস, খুলনা জেলা কল্যাণ ফ্রন্টের সদস্য নিরিপেন মন্ডল, খুলনা জেলা যুবদলের সদস্য হুমায়ূন কবির প্রমুখ। আলোচনা শেষে ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.