
কেশবপুর (যশোর )প্রতিনিধি :
যশোরের কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের ফতেপুর গ্রামের ৩০ বছর আগে ক্রয়কৃত জমির উপর থেকে প্রায় সাত লক্ষ টাকার গাছ কর্তন,৬ জনকে আসামি করে আদালতে মামলা।
মামলা সূত্রে জানা গেছে, ৩০ বছর আগে দলিল নাম্বার ৪০৪২/১৯৯৬ সালের ২৪ অক্টোবর ফতেপুর মৌজার আগত খতিয়ান নং ৪৬ আলেকজান বেওয়া এর নিকট থেকে শেখ আব্দুল গফুর ক্রয় করে, সেইখান থেকে উক্ত জমি দখলে নিয়ে বিভিন্ন প্রজাতির গাছ-গাছাল শাকসবজি চাষ করে আসছে। গত ৬ জুলাই ২০২৬ রোজ সোমবার সকাল সাড়ে ৯ ঘটিকার সময় বাদির আপন ভাসুর শেখ ইসহাক আলীর ছেলে রজব আলী, আইয়ুব আলী শেখের ছেলে মোহাম্মদ হাসান আলী,ও আবুল কাশেম, ইন্তাজ আ্লীর ছেলে মহসিন , হাড়িয়ার ঘোপ গ্রামের ওসমান হোসেন এর ছেলে কাট ব্যবসায়ী আলমগীর হোসেন, তালা উপজেলা লাউতাড়া গ্রামের আফসার মোড়লের ছেলে কাট ব্যবসায়ী আতিয়ার রহমানকে আসামি করে যশোর বিজ্ঞ সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেশবপুর আমলি আদালতে একটি মামলা দায়ের করেছ যার নং - ৪৮৩/২৬ । কর্তব্যরত ম্যাজিস্ট্রেট মামলা টি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ইনভেস্টিগেশন অফ ব্যুরো (PBI) কে নির্দেশ দিয়েছেন।। এ বিষয়ে বিবাদী আবুল কাশেম বলেন ,জমিটা আমাদের বাপ দাদাদের সেখানে আমরা জমি পাবো তাই গাছ কর্তন করেছি।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.