
(গাজীপুর) প্রতিনিধি
এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেনের বিরুদ্ধে। প্রায় দেড় মাস আগে অভিযোগ দিলেও বিষয়টি জানাজানি হয় গতকাল শুক্রবার।
গত ২৪ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ (জিএমপি) কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন ওই তরুণী। এর পর থেকে ওসি ও তাঁর লোকজনের হুমকির কারণে আতঙ্কে দিন কাটাচ্ছেন ভিকটিম ও তাঁর পরিবার। অভিযোগ দেওয়ার প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও এখনও ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
অভিযোগে ওই তরুণী বলেন, এক বছর পাঁচ মাস আগে ওসি ইফতেখার হোসেন কাশিমপুর থানায় কর্মরত থাকা অবস্থায় তিনি (ভিকটিম) ব্যক্তিগত অভিযোগ নিয়ে কাশিমপুর থানায় যান। সেই সুযোগে ওসি ইফতেখার হোসেন তাঁর মোবাইল ফোন নম্বর সংগ্রহ করেন এবং প্রতিনিয়ত যোগাযোগের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সম্পর্ক চলাকালে ওসি ইফতেখার হোসেন নিজেকে অবিবাহিত দাবি করেন এবং ওই তরুণীকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন। ওসি তাঁর বন্ধু সোহেলের বাসায় ভিকটিমকে নিয়ে যেতেন এবং শারীরিক সম্পর্ক করতেন। পরবর্তী সময় বিয়ের জন্য চাপ দিলে ওসি তাঁকে পাঁচ বছর অপেক্ষা করতে বলেন। পরে সর্বশেষ বিয়ে করতে অস্বীকৃতি জানান।
অভিযোগে ওই তরুণী আরও বলেন, এ ঘটনা জানার পর ওসি ইফতেখার হোসেনের বাবা আমাকে ফোন করে পরিবারের আর্থিক অসচ্ছলতা নিয়ে অপমান করেন। ওসির বাবার এই দুর্ব্যবহারের
দেড় মাস আগে জিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন এক তরুণী
প্রতিবাদ করায় ওসি ইফতেখার আমাকে অকথ্য ভাষায় গালাগাল, মানসিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকি দেন। গত ১১ সেপ্টেম্বর ওসি ইফতেখার হোসেন তাঁর বন্ধু সোহেল এবং তাঁর কথিত এক আঙ্কেলকে ভিকটিমের বাসায় পাঠান। তারা আমাকে ভয়ভীতি দেখান এবং ফোন কেড়ে নিয়ে ওসির সব কল রেকর্ড ও মেসেজ ডিলিট করে দেন।
অভিযোগে তরুণী বলেন, বর্তমানে ওসি ইফতেখার এবং তাঁর সহযোগী সোহেল ক্ষমতার অপব্যবহার করে যে কোনো সময় আমার ও পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারেন। মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিতে পারেন। ওসি আমার মা-বাবাকে বার্তা পাঠান যেন আমাকে বিয়ে দিয়ে দেওয়া হয় এবং বিয়ের সময় কিছু টাকা দেবেন।
এ বিষয়ে ভিকটিম ওই তরুণী বলেন, কমিশনার সাহেবের কাছে অভিযোগ দেওয়ার পর থেকে ওসি ইফতেখার হোসেন আমাকে ও আমার পরিবারকে হুমকি দিচ্ছেন। বাসা থেকেও বের হতে পারছি না তাদের ভয়ে। আমি এর বিচার চাই।
জানতে চাইলে অভিযুক্ত কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেন বলেন, এগুলো সব মিথ্যা। গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান বলেন, অভিযোগ পাওয়ার পর একজন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তিনি তদন্ত করে রিপোর্ট দিলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.