
সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর জেলা) প্রতিনিধি
গরু মোটাতাজা করন প্রকল্পে আওতায়় গাজীপুরের কালিয়াকৈরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র ও নৃগোষ্ঠী প্রকল্পের মাধ্যমে পশু উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ বিভাগ উপজেলা চত্বরে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমানের অনুষ্ঠান সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র ও নৃ গোষ্ঠী সুফলভোগীদের মাঝে পশু উপকরণ বিতরণ করেন। প্রত্যেক পরিবারকে ১শত কেজি করে ১০২ জনকে দশ হাজার একশত কেজি খাদ্য প্রদান করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হাসান, প্রাণিসম্পদ সার্জন ডাঃ শামীমুর রহমান, উপজেলা পল্লীর উন্নয়ন কর্মকর্তা সুমন মোল্লা, আইসিটি কর্মকর্তা ইমাম মেহেদী, বিএডিসি কর্মকর্তা রফিকুল ইসলামসহ কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইমারত হোসেনসহ উপজেলায়় কর্মরত সাংবাদিকবৃন্দসহ অন্যান্যরা।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.