রহিদুল ইসলাম, রাজশাহীঃ
আগামীকাল ২৩ নভেম্বর, শনিবার, সকাল ১০ টায় সাহেব বাজার জিরো পয়েন্ট বড় মসজিদের সামনে গণসংহতি আন্দোলন রাজশাহী জেলা শাখার আয়োজনে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য রাজশাহীতে গণসংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
গণসংহতি আন্দালন রাজশাহী জেলার আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি।
গণসংলাপে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন গণসংহতি আন্দোনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু।
উক্ত গণসংলাপে মতবিনিময়ে অংশ নেবেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শ্রেণি—পেশাজীবী, শিক্ষক—ছাত্র, ব্যবসায়ী, উদ্যোক্তা, শ্রমজীবী, জাতিগত—ধমীর্য় প্রতিনিধি ও সাধারণ জনগণ।
গণসংহতি আন্দোলন রাজশাহী মহানগর শাখার সদস্য সচিব নামিম সিনা আজ ২২ নভেম্বর সন্ধ্যা সোয়া ৬টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যে নিশ্চিত করেছেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.