
মোঃ রেজাদুল ইসলাম রেজা
স্টাফ রিপোর্টার
মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে গাইবান্ধা সদর উপজেলার ৭নং বাদিয়াখালী ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বাদিয়াখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই বিতরণ কার্যক্রমের আয়োজন করে সদর উপজেলা মৎস্য দপ্তর।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাদিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ সাফায়েতুল হক পাভেল।
এ সময় উপস্থিত ছিলেন। ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোঃ ছানা মিয়া, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোঃ জবেদ আলী ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম সহ অন্যান্য ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ
জানা গেছে, ৭নং বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি, চকবরুল, রিফাইতপুর, পাঠানডাঙ্গা সহ বিভিন্ন গ্রামের তালিকাভুক্ত ৫০ জনের অধিক জেলের প্রত্যেককে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধকালীন সময়ে জেলেদের সহায়তা হিসেবে এই ভিজিএফ সহায়তা প্রদান করা হয়।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬’-এর অংশ হিসেবে গাইবান্ধা যমুনা নদীতে ২২ দিনের জন্য সব ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণা করা হয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.