সরকার মাজহারুল ইসলাম ,(গাজীপুর জেলা) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে ফকির মার্কেট হইতে রঘুনাথপুর রাস্তা যান চলাচলে অযোগ্য হয়ে পড়ায় জনদুর্ভোগ চরমে উঠেছে। নিমার্ণ কাজ শুরু হয়ে অদৃশ্য কারনে তা আবার বন্ধ থাকায় খানাখন্দে পড়ে পথচারি প্রতিদিনই দূঘটনার শিকার হচ্ছে। বিশেষ করে মহনা, টুপা, আলীর বাইদ, সোনালী ও রাখের বিলে কৃত্রিম বাধ নিমার্ণ করে মৎস্য চাষ প্রকল্প চলমান থাকায় খামার ছয়টির সামনে থেকে রঘুনাথপুর তুরাগ নদীর গোয়ালা নদীর ব্রিজ পর্যন্ত একেবারেই যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
রাস্তায় চলাচলরত পথচারী যানবাহনের ড্রাইভার এলাকাবাসী সূত্রে জানা গেছে বোয়ালী ইউনিয়নের ফকির মার্কেট এলাকা হইতে বোয়ালী পরিষদে যাওয়ার জন্য রাস্তায় থাকা ইটের সলিং কেটে প্রায় দুই কিলোমিটার রাস্তা মেরামতের নামে খানা খন্দ করে রাখা হয়েছে। অতি বৃষ্টি হওয়ায় ওই গর্তে পানি জমে থাকায় যান চলাচলে বিঘ্নিত হচ্ছে।
আবার অনেক সময় গর্তের মধ্যে অতিরিক্ত পানি জমে থাকায় সাধারণ পথচারী ও যানবাহনের চালক বুঝতে পারেন না গর্তের গভীরতা কত এই জন্য তারা তাদের গাড়ি নিয়ে ওই সমস্ত গর্তে আটকে যায় এতে যানবাহনের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং পথচারী প্রায় দূর্ঘটনার পতিত হয় ।
রঘুনাথপুর বাজারের হাফ কিলোমিটার পূর্ব পাশে মাছের খামার এর পানির উচ্চতা রাস্তার তুলনায় অধীক হওয়ায় খামারের বাধের পার বেধে রাস্তা নিমার্ণের কাজ স্থবির হয়ে পড়ে আছে। রাস্তার দুই পাশ ঠিক রেখে পথচারী চলাচলের রাস্তা সচল রাখার কথা থাকলেও বাস্তবে তা দেখা যায় নাই ফলে প্রতি নিয়ত স্কুল- কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রী, কৃষক ,পথচারী প্রায় খানা খন্দে পড়ে আহত সহ পঙ্গু হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ার মতো অবস্থা হয়। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় কর্তৃপক্ষ অতি দ্রুত রাস্তার কাজ সমাপ্ত করার ব্যবস্থা নিলে এলাকাবাসী উপকৃত হবে। ১৬.০৭.২০২৪ ইং
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.