
মো: জনি হাসান, গাজীপুর জেলা প্রতিনিধি :
শ্রীপুর উপজেলার গাজীপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০৭ ও ২০২৩ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে । আজ শনিবার বিকাল ৪ টায় এশিয়ান টেলিভিশন গাজীপুর জেলা বিশেষ প্রতিনিধি আব্দুল বাতেন বাচ্চু ফুটবল খেলার শুভ উদ্ধোধন করেন ।
গাজীপুর উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ভিত্তিক ৩য় সেমিফাইনাল খেলার সভাপতির দায়িত্ব পালন করেন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার গাজীপুর জেলা রিপোর্টার আতিকুর রহমান । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সমকাল পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ ইজাজ আহমেদ মিলন।
সেমিফাইনাল ফুটবল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ বাংলা টেলিভিশন এর সম্পাদক মোঃ জেমি শেখ, দৈনিক বাংলার দ্রুত মোঃ ওমর ফারুক, দৈনিক ডাক বেলা গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ জনি হাসান ।
এছাড়াও গাজীপুর উচ্চ বিদ্যালয় ব্যাচ ভিত্তিক সেমিফাইনাল ফুটবল খেলায় উপস্থিত ছিলেন , গাজীপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান বাচ্চু,মোঃ আফাজ উদ্দিন, মোঃ তাজুল ইসলাম, মোঃ মজিবুর রহমান, মোঃ আঃ খালেক ব্যাপারী, মোঃ সেলিম মাহমুদ, মোঃ রাশেদুল ইসলাম,গোলাম বাব্বানি সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.