
সরকার মাজহারুল ইসলাম
জেলা প্রতিনিধি
উপজেলা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন গাজীপুর জেলা বিএনপি, উক্ত আহবায়ক কমিটিতে গাজীপুর কালিয়াকৈর উপজেলা বিএনপির জাতীয় নেতা চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকী আস্থাভাজন ব্যক্তিত্ব বিএনপি নিবেদিত প্রাণ, দুঃসময়ের বিএনপির কান্ডারী সদস্য সচিব নির্বাচিত করায় গাজীপুর জেলা বিএনপির আহবায়ক এ.কে.এম ফজলুল হক মিলন সদস্য সচিব, ব্যারিষ্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকি, যুগ্ম আহবায়ক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু কে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন।
গাজীপুর কালিয়াকৈর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ নুরুল ইসলাম সিকদার মৌচাক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপির দুঃসময়ের কান্ডারী যার হাত ধরে কালিয়াকৈর বাসী স্বপ্নগুলো বাস্তবায়ন দেখতে পাবে বলে বিশ্বাস করেন এম, আনোয়ার। যোগ্য নেতৃত্বের স্পর্শে কালিয়াকৈর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের দিকনির্দেশনায় ও সার্বিক সহযোগিতায় আমরা নবগঠিত কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য বলে এম,আনোয়ার জানান।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.