
গাজীপুর প্রতিনিধি:
অদ্য ১০ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ দুপুর ১২:৩০ ঘটিকায় গাজীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) গাজীপুর জেলার শ্রীপুর মডেল থানা আকস্মিক পরিদর্শন করেন।
পরিদর্শনের শুরুতেই পুলিশ সুপার মহোদয় থানায় উপস্থিত সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি পুলিশ হেডকোয়ার্টার্স হতে প্রাপ্ত করণীয় ও বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে উপস্থিত সবাইকে বিস্তারিতভাবে অবহিত করেন। এছাড়া পেশাদারিত্ব, নৈতিকতা এবং সর্বোচ্চ মূল্যবোধ সমুন্নত রেখে নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের আহ্বান জানান।
দিক-নির্দেশনা প্রদান শেষে পুলিশ সুপার মহোদয় থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন এবং অফিসার ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সরকারি সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণে যথাযথ পদক্ষেপ গ্রহণের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি থানার বিভিন্ন দালানকোঠা ও অন্যান্য স্থাপনা ঘুরে দেখেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.